ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

আজারবাইজানের প্রতি সংহতি প্রকাশ তুরস্কের

  • আপডেট সময় : ১১:৪৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে বাকুর প্রতি সমর্থন প্রকাশ করেছে তুরস্ক। বুধবার আঙ্কারায় এক সমাবেশে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান ২০২০ সালের শান্তিচুক্তি লঙ্ঘনের জন্য আর্মেনিয়াকে অভিযুক্ত করে আজারবাইজানের প্রতি সংহতি প্রকাশ করেন।

এরদোগান বলেন, কারাবাখ যুদ্ধের পর সই হওয়া ২০২০ সালের চুক্তি আর্মেনিয়া লঙ্ঘন করেছে। তিনি এটাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, ওই যুদ্ধে আজারবাইজানই জয়ী হয়েছিল।

এরদোগান বলেন, তুরস্ক আশা করে, আর্মেনিয়া তার ভুলগুলো শুধরে নেবে, শান্তি স্থাপন করবে। অন্যথায় আগ্রাসী মনোভাবের জন্য আর্মেনিয়াকে মূল্য দিতে হবে।

আজারবাইজান বুধবার আর্মেনিয়ার সাথে যুদ্ধবিরতির কথা ঘোষণা করে করে। এছাড়া গত দুই দিনের যুদ্ধে নিহত ১০০ আর্মেনিয়ান যোদ্ধার লাশ ফেরত দেয়ার কথাও জানিয়েছে।

আজারবাইজানের স্টেট কমিশন ফর প্রিজন্স অব ওয়ার, হোস্টেজেজ অ্যান্ড মিসিং পারসন্স এক বিবৃতিতে জানায়, আজারবাইজানের অবিচ্ছেদ্য ভূখণ্ডে বিনা প্ররোচনায় হামলার কারণে এসব সৈন্য নিহত হয়।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বুধবার পার্লামেন্টে জানান, সাম্প্রতিক উত্তেজনায় তাদের ১০৫ জন সৈন্য নিহত হয়েছে। আর আজারবাইজান জানায়, তাদের ৫০ সৈন্য নিহত হয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজারবাইজানের প্রতি সংহতি প্রকাশ তুরস্কের

আপডেট সময় : ১১:৪৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২