ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

আজ এসএসসি’র ফল প্রকাশ:পাসের হার ৮০.৩৫ শতাংশ

  • আপডেট সময় : ০২:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • / 336
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর ১০টি শিক্ষাবোর্ডে মাধ্যমিকে সম্মিলিত পাসের হার ৮০.৩৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৪ হাজার ৭৬১জন। তবে ছেলেদের চেয়ে পরীক্ষায় মেয়েদের পাসের হার ৮.৮৫ শতাংশ বেশি।

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় বিভিন্ন শিক্ষাবোর্ডের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষার ফল প্রকাশিত হলো।

বেলা ১টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন এবং এসএমএসে ফল জানতে পারবে।

এবার সারা দেশে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী ছিল। ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে ২ মার্চ শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলে।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।

এ বছর এই পরীক্ষায় সম্মিলিত পাশের হার কমেছে ৮.০৪ শতাংশ। ৮টি বোর্ডে এসএসসি পরীক্ষার পাসের হার ৮১.২১ শতাংশ। পাসের হার কমেছে ৭.৪৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৯৭ হাজার ৯৬৪জন।

মাদ্রাসা বোর্ডে দাখিলে পাসের হার ৭৬.২০ শতাংশ। পাসের হার কমেছে ১২.০২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ২৯৫ জন।

কারিগরি শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৭৮.২৬ শতাংশ।

সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.educationboardresults.gov.bd-এ ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ওয়েবসাইট থেকে ফল ডাউনলোডও করা যাবে।

প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও ফল নিতে পারবে প্রতিষ্ঠানগুলো।

এসএমএস করেও ফল জানা যাবে। এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। (উদাহরণ : SSS DHA 123456 2017)।

দাখিলের ফল জানতে DAKHILলিখে MAD লিখতে হবে। আর কারিগরির ক্ষেত্রে SSC লিখে TEC লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ এসএসসি’র ফল প্রকাশ:পাসের হার ৮০.৩৫ শতাংশ

আপডেট সময় : ০২:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭