সংবাদ শিরোনাম ::
আজ বিকেল ৩টায় ১০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 116
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ বিকেল ৩টায় ১০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল রাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বিডিসংবাদ/এএইচএস
























