ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

‘আদালত-পুলিশের কথা না মানলে’ ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি হারুনের

  • আপডেট সময় : ০৬:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীরা আদালত ও পুলিশের কথা না মানলে আইনশৃঙ্খলা বাহিনী ক্ষমতা প্রয়োগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, কেউ যদি মনে করে আদালত মানবে না, পুলিশের কথা মানবে না, তাহলে আমাদের করার কি আছে? আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে ক্ষমতা আমরা সেটাই করবো।

শনিবার (১৩ জুলাই) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনরতরা যদি জানমালের ক্ষতি করে, সড়ক অবরোধ করে এবং মানুষের স্বাভাবিক চলাচল বিঘ্ন সৃষ্টি করে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে যৌক্তিক কাজ সেটাই করা হবে।

হারুন অর রশীদ বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট সবার ভরসাস্থল। আদালতের নির্দেশনা সবার মেনে চলা উচিত। কেউ একমত না হলে আপিল করতে পারবেন। তবে ক্লাসে ফেরার পরিবর্তে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করছে, জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে এবং কিছু এলাকায় যানবাহন ভাঙচুর করছে। এ ব্যাপারে অজ্ঞাতনামা বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি হাইকোর্টের নির্দেশ না মেনে আন্দোলনের নামে সড়কে নেমে অবরোধ করে গাড়িতে হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে, তবে আমরা ধরে নিতে পারি অনুপ্রবেশকারীরাই এসব কাজ করছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আদালত-পুলিশের কথা না মানলে’ ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি হারুনের

আপডেট সময় : ০৬:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪