আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৬:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 3
ডিসেম্বরে কোনো ‘আপা’র ফেরার সুযোগ নেই এবং যদি কেউ আসে, তবে ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় ছাত্রশক্তির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও ভাবনা তুলে ধরা হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক কার্যক্রমের পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে নোবিপ্রবি ছাত্রশক্তি।
অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।



















