ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

আফগানিস্তানের পূর্বাঞ্চলে বন্যায় নিহত ৯

  • আপডেট সময় : ০৬:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাতভর মৌসুমী বৃষ্টিপাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত নয়জন নিহত হয়েছেন। তলিয়ে গেছে অনেক বসতবাড়ি, ধ্বংস হয়েছে গবাদিপশু ও ফসলি জমি।

রোববার দেশটির প্রাদেশিক কর্মকর্তা ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সংস্থা এপি‘র একটি ভিডিওতে দেখা যায়, রাজধানী কাবুলের দক্ষিণের প্রদেশ লোগারের জেলা কুশি’র গ্রামবাসী বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিস্কার করছেন।

লোগার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রধান আব্দুল্লাহ মুফাকার বলেন, কতজন মানুষ বন্যার পানিতে নিহত কিংবা আহত হয়েছেন তা এখনো অজানা, তবে এখন পর্যন্ত নয়জনের হতাহতের খবর নিশ্চিত হওয়া গেছে। মানুষ নিহতদের লাশ সরিয়ে নিচ্ছে বলে তিনি জানান।

গ্রামের বয়স্ক ব্যক্তি দিল আগা বলেন, কুশিতে এর আগে এরকম বন্যা কখনো হয়নি। এই বন্যা মানুষের গবাদিপশু, বাড়িঘর ও ফসলি জমি ধ্বংস করেছে।

তিনি আরো বলেন, মানুষ বাস্তুচ্যুত হয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে।

গত সপ্তাহে ভারি বর্ষণে আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩১ জন মানুষ নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন অনেকে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তানের পূর্বাঞ্চলে বন্যায় নিহত ৯

আপডেট সময় : ০৬:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২