ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

আফগানিস্তান-আয়ারল্যান্ড: গুরবাজের সেঞ্চুরিতে ম্লান টেক্টটরের লড়াকু শতক

  • আপডেট সময় : ১০:১৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরের শতক ম্লান করে ওপেনার রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো আফগানিস্তান। গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তান ৩৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ১২১ রান করে ম্যাচ সেরা হন গুরবাজ। ১৩৮ রানের ইনিংস খেলেও আয়ারল্যান্ডের হার এড়াতে পারেননি টেক্টর।
শারজাহতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৮৬ বলে ১৫০ রান যোগ করেন আফগানিস্তানের দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৯৩ বলে ৬০ রান করে জাদরান থামলেও, ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন জাদরান।
৮টি চার ও ৬টি ছক্কায় ১১৭ বলে ১২১ রান করা জাদরান সাজঘরে ফেরার পর মোহাম্মদ নবির ২৭ বলে ৪০ ও অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদির ৩৩ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে ৩১০ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান।
জবাবে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আয়ারল্যান্ড। চতুর্থ উইকেটে ১৭৩ বলে ১৭৩ রান যোগ করে দলকে লড়াইয়ে ফেরান টেক্টর ও লরকান টাকার।
৮টি চার ও ২টি ছক্কায় ৭৬ বলে টাকার ৮৫ রানে বিদায় নিলেও ওয়ানডেতে পঞ্চম সেঞ্চুরির দেখা পান টেক্টর।
টাকার ও টেক্টরের দারুন জুটির পর অন্যান্য ব্যাটাররা দায়িত্ব নিতে না পারলে ৮ উইকেটে ২৭৫ রানে কওে ম্যাচ হারে আয়ারল্যান্ড। ৯টি চার ও ৩টি ছক্কায় ১৪৭ বলে ১৩৮ রান করেন টেক্টর। আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি ৪ উইকেট নেন।
ওয়ানডে সিরিজের আগে এক মাত্র টেস্টে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিলো আয়ারল্যান্ড। এতে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের দেখা পায় আইরিশরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তান-আয়ারল্যান্ড: গুরবাজের সেঞ্চুরিতে ম্লান টেক্টটরের লড়াকু শতক

আপডেট সময় : ১০:১৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪