ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

আমরা বাজেট বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট বাস্তবায়ন করতে সক্ষম হবে।

তিনি বলেন, ‘আমরা এই বাজেট বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা তা করতে সক্ষম হব। আওয়ামী লীগ তা করতে পারবে।’

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন উক্ত রুটে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনটির ধারণ ক্ষমতা আট শ’ জন যাত্রী।

শেখ হাসিনা বলেন, বিএনপির শাসনামলে ২০০৬ সালে বাজেটের আকার ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকা। কিন্তু তার সরকার গত ১ জুন ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে।

বাজেটের সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ও বেসরকারি টেলিভিশনের টকশোতে তারা সবসময় সরকার যাই করুক না কেন সেখানে ‘কিন্তু’ (ত্রুটি) খুঁজে বের করে এবং সমালোচনা করে।

তিনি আরো বলেন, তারা জনগণকে হতাশ করতে ও বিদেশীদের সামনে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য কিছু কথা ছড়ায়।

বাজেট উপস্থাপনের পর যারা প্রতিবার পর্যবেক্ষণ করেন যে এটি বাস্তবায়ন করা সম্ভব নয়, তাদের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু আমরা এটি করি এবং দেখাই যে তা সম্পন্ন হয়েছে।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমরা বাজেট বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩