ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

আমিরাতের সাথে দ্বীপ বিরোধের বিবৃতি : চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

  • আপডেট সময় : ১২:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

একটি বিতর্কিত বিবৃতির জেরে চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের সাথে তিনটি দ্বীপ নিয়ে বিরোধসহ আরো কিছু বিষয়ে দেয়া যৌথ বিবৃতির জেরে তাকে তলব করা হয়।

শুক্রবার ইরানের প্রতিদ্বন্দ্বী সৌদি আরবে সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর নেতাদের সাথে বৈঠক করেন।

এসময় তারা একটি যৌথ বিবৃতি জারি করেছে, যাতে বেশ কয়েকটি ধারা সরাসরি ইরানের বিষয়ে ছিল। যেমন- দেশটির পারমাণবিক কর্মসূচি এবং এর আঞ্চলিক কার্যক্রম।

এর জেরে চীনা রাষ্ট্রদূতকে তলব করে ইরান। তবে প্রধান ইস্যু হলো হরমুজ প্রণালীর তিনটি দ্বীপ গ্রেটার তুনব, লেসার তুনব এবং আবু মুসার মালিকানা ১৯৭১ সাল থেকে ইরানের। কিন্তু সেগুলো নিজেদের অংশ দাবি করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

১৯৭১ সালে ইরানের তৎকালীন শাহ এই তিনটি দ্বীপে রাজকীয় নৌবাহিনী পাঠান। এর আগে ব্রিটিশরা তাদের সশস্ত্র বাহিনীকে ওই এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেয়, যা বর্তমানে সংযুক্ত আরব আমিরাত বলে পরিচিত। তখন থেকেই আমিরাতের নেতারা অন্যান্য আরব রাষ্ট্রের সমর্থনে দ্বীপগুলোতে তাদের অধিকার বজায় রেখেছে। কিন্তু ইরান ওইসব আহ্বান প্রত্যাখ্যান করেছে।

স্বাক্ষর করা ওই বিবৃতিতে ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্বিপাক্ষিক আলোচনার জন্য এবং আন্তর্জাতিক বৈধতা অনুসারে সমস্যাটির সমাধান করার’ আহ্বান জানানো হয়েছে। তবে চীন কঠোরভাবে তেহরানের অবস্থানকে দুর্বল করে দিয়েছে যে দেশটি দ্বীপগুলো নিয়ে কোনো আলোচনায় অংশগ্রহণ করবে না।

এই ব্যাপারে চীনা রাষ্ট্রদূতকে ‘বিক্ষোভ’ বা এই পদক্ষেপের ‘নিন্দা’ করার জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘তলব’ করেনি। বরং রাষ্ট্রদূত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সাথে ‘সাক্ষাৎ করেছেন’। তখন তেহরান বিষয়টি নিয়ে ‘দৃঢ় অসন্তোষ’ প্রকাশ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানও একটি টুইট বার্তায় বলেছেন যে দ্বীপগুলো ‘ইরানের বিশুদ্ধ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ’ এবং তেহরান তার আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করতে দ্বিধা করবে না।

সূত্র: আল-জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমিরাতের সাথে দ্বীপ বিরোধের বিবৃতি : চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

আপডেট সময় : ১২:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২