ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

আল-আকসায় ইসরাইলি আগ্রাসনের জবাব দেবে ফিলিস্তিন : হামাস

  • আপডেট সময় : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হামাস প্রধান ইসমাইল হানিয়াহ বৃহস্পতিবার বলেছেন, জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা তাদের অস্ত্র বন্ধ করে বসে থাকবে না।

ইসরাইলের উত্তরাঞ্চলে লেবানন থেকে রকেট ছোড়ার জন্য ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর দোষারোপ করার পর বৈরুত থেকে তিনি এ কথা বলেন।

ইসরাইল রকেট হামলার সামরিক প্রতিক্রিয়ার হুমকি দেয়ায় হানিয়াহ এক দিন আগে লেবাননের রাজধানীতে এসে বৃহস্পতিবার ফিলিস্তিনি সংস্থার অন্যান্য প্রধানদের সাথে দেখা করেন।

বৈঠকের পর এক বিবৃতিতে হানিয়াহ বলেন, আল-আকসার বিরুদ্ধে ইসরাইলের ‘বর্বর আগ্রাসনের’ মুখে আমাদের ফিলিস্তিনি জনগণ এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো চুপ করে বসে থাকবে না।’

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদের ভিতরে ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের এক দিন পর ইহুদি পাসওভারের ছুটিতে লেবানন থেকে ৩৪টি রকেট নিক্ষেপ করার জন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে অভিযুক্ত করেছে ইসরাইল।

জেরুসালেমের সহিংসতা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ব্যাপক নিন্দাবাদ জানায়। বেশ কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠী প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

হানিয়াহ তার বিবৃতিতে, সমস্ত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে ইহুদিবাদী দখলদারিত্বের (ইসরাইল) বিরুদ্ধে তাদের প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

এর আগে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছেন, রকেট ব্যারেজের জন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো দায়ী।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা নিশ্চিতভাবে জানি এটি ফিলিস্তিনিদের হামলা।’ তিনি বলেন, ‘এটি হামাস হতে পারে, এটি ইসলামী জিহাদ হতে পারে, তবে এটি হিজবুল্লাহ ছিল না। আমরা এখনো চূড়ান্ত করার চেষ্টা করছি।’

শিয়া গোষ্ঠী কার্যকরভাবে দক্ষিণ লেবানন নিয়ন্ত্রণ করে এবং গাজা উপত্যকায় শাসনকারী হামাস ও ছিটমহলভিত্তিক ইসলামিক জিহাদ গ্রুপের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে।

সূত্র : এএফপি/বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আল-আকসায় ইসরাইলি আগ্রাসনের জবাব দেবে ফিলিস্তিন : হামাস

আপডেট সময় : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩