ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আল-আকসার গেটে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

  • আপডেট সময় : ০৭:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অধিকৃত ফিলিস্তিনের পূর্ব জেরুসালেমে শুক্রবার আল-আকসা মসজিদের গেটে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। তার পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৬ বছর। তিনি ইসরাইলের দক্ষিণের নাকাব অঞ্চলের বাসিন্দা ছিলেন।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, নিহত যুবক ইসরাইলি বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল। কারণ একজন নারী মসজিদে প্রবেশ করতে গেলে ইসরাইলি বাহিনী বাধা দিচ্ছিল। এক পর্যায়ে তারা ওই নারীকে লাঞ্ছিত করার সময় যুবকের সাথে তর্কাতর্কি শুরু হয়।

ইসরাইলি পুলিশ শনিবার এক বিবৃতিতে জানায়, ওই যুবক একজন কর্মকর্তার কাছ থেকে বন্দুক কেড়ে নেয়ার চেষ্টা করলে গুলি করে হত্যা করা হয়।

বিস্তারিত কিছু উল্লেখ না করে পুলিশের ওই বিবৃতিতে বলা হয়, ‘সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলেই হত্যা করা হয় এবং এ সময় সেখানে আমাদের বাহিনীর কেউ হতাহত হয়নি।’

পথচারীরা জানান, তারা এক মিনিটে ২০টির মতো গুলির শব্দ শুনেছেন। পরে তারা এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন।

সূত্র : মিডলইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আল-আকসার গেটে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৭:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩