ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আসছে স্টেপ ফুটওয়্যারের নতুন টিভি কমার্শিয়াল, থাকছেন তৌসিফ মাহবুব

  • আপডেট সময় : ০৯:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 343
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত জুতার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের নতুন ডিজাইনার পণ্যের প্রচারের জন্য একটি নতুন টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) নির্মাণ করেছে। এই টিভিসির শুটিং সম্পন্ন হয়েছে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি)তে।

নতুন এই টিভিসিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন জনপ্রিয় মডেল ও শিল্পী।

এই টিভিসির মাধ্যমে তুলে ধরা হয়েছে স্টেপ ফুটওয়্যারের পণ্যের গুণগত মান, আধুনিক ডিজাইন ও ফ্যাশনের বার্তা। কোম্পানি আশা করছে, বিজ্ঞাপনটি প্রচারের পর স্টেপ ফুটওয়্যারের বাজারে অবস্থান ও ব্র্যান্ড ইমেজ আরও শক্তিশালী হবে। এটি খুব শিগগিরই টেলিভিশন চ্যানেল, সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে প্রচারিত হবে।

তৌসিফ মাহবুব বলেন, “বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড হিসেবে স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।
এই ব্র্যান্ড শুধু জুতা নয়, বরং ফ্যাশন, আরাম এবং আত্মবিশ্বাসের প্রতীক।”

বিপণন পরিচালক শামীম কবির বলেন: “আমরা চাই, আমাদের গ্রাহকরা শুধু জুতা নয়,এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুক। দেশের মানুষের ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। এই টিভিসি পা ফুটওয়্যারের নতুন অধ্যায়ের সূচনা করবে।”

এই টিভিসি নির্মাণ করেছে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন সংস্থা এডসাইন, যারা ১৯৮৯ সাল থেকে সৃজনশীল ও পেশাদার বিজ্ঞাপন নির্মাণে কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসছে স্টেপ ফুটওয়্যারের নতুন টিভি কমার্শিয়াল, থাকছেন তৌসিফ মাহবুব

আপডেট সময় : ০৯:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫