ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমী-আকাশ রহমানকে নিয়ে “পিএস চাই, সুন্দরী

আসন্ন ঈদে হাসান জাহাঙ্গীরের হ্যাটট্রিক চমক

  • আপডেট সময় : ০৩:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 637
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবারের মতো এবার ঈদ-উল-আযহাও চমক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। প্রায় হাফ ডজন নাটক নিয়ে হাজির হওয়াটাই যেন তাঁর ঈদের ট্র্যাডিশনে পরিণত হয়েছে। তবে এবার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মৌসুমী, আকাশ রহমান ও হাসান জাহাঙ্গীরকে নিয়ে নির্মিত ত্রিভুজ প্রেমের টেলিছবি “পিএস চাই, সুন্দরী”।

ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় প্রথমবারের মতো অভিনয় করলেন চিত্রনায়িকা মৌসুমী। তাঁর বিপরীতে অভিনয় করেছেন আমেরিকান বাংলা কমিউনিটির পরিচিত মুখ, এটিভি ইউএসএ চ্যানেলের চেয়ারম্যান ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আকাশ রহমান। হাসান জাহাঙ্গীর করেছেন মৌসুমীর স্বামীর চরিত্রে অভিনয়।

নাটকটি পরিচালনা ও রচনায় ছিলেন হাসান জাহাঙ্গীর। এতে আরও অভিনয় করেছেন এশা রহমান, আনোয়ার হোসেন, এমি, ফারাহ, বুরহান, মো. হাসান, আলিম, আসিফ প্রমুখ। “পিএস চাই, সুন্দরী” প্রচারিত হবে এটিভি ইউএসএ ও বাংলাদেশের একটি টিভি চ্যানেলে ঈদের দিন।

এছাড়াও হাসান জাহাঙ্গীরের উল্লেখযোগ্য নাটকগুলো যেমন “অকর্মা”, “ডিসকাউন্ট”, “নায়িকার মা”, “অবলা”, “নকল হানিমুন” এই ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে। কাজ করছেন তারকা ভরা নতুন সিরিয়াল ও ওয়েব সিরিজ নিয়েও।

মজার গল্প, তারকাবহুল প্রযোজনা আর চমকপ্রদ ভাষার বৈচিত্র্যে হাসান জাহাঙ্গীরের ঈদ মানেই আলাদা উত্তেজনা!

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌসুমী-আকাশ রহমানকে নিয়ে “পিএস চাই, সুন্দরী

আসন্ন ঈদে হাসান জাহাঙ্গীরের হ্যাটট্রিক চমক

আপডেট সময় : ০৩:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫