ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে আমেরিকা

  • আপডেট সময় : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 180
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গুদামে পাঠিয়ে দেয়া বহু পুরনো মডেলের একটি ক্ষেপণাস্ত্র প্রতিক্ষা ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এটি বলেছে, মার্কিন সরকার গুদাম থেকে বের করে এমআইএম-২৩ হওক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।

রয়টার্স বলেছে, কয়েক দশক আগে মার্কিন সেনাবাহিনী থেকে বাদ দেয়া এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি এখনো কতটা কার্যকর রয়েছে তা পরীক্ষা করে দেখার জন্য মার্কিন সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে বার্তা সংস্থাটি একথা জানাতে ব্যর্থ হয়েছে যে ইউক্রেনে পাঠানোর জন্য ঠিক কী পরিমাণ হওক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমেরিকার ভাণ্ডারে রয়েছে। অন্যদিকে হোয়াইট হাউজ এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

আমেরিকার বিখ্যাত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্যাট্রিয়টের আগের ভার্সন ছিল হওক। ওয়াশিংটন এখনো ইউক্রেনকে প্যাট্রেয়ট সরবরাহ করেনি।

আমেরিকা ১৯৬০ সালে প্রথম ভিয়েতনাম যুদ্ধে হওক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে। ১৯৯০-এর দশকে এর চেয়ে আধুনিক এমআইএম-১০৪ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহার শুরু করার পর হওক ব্যবস্থাকে গুদামে পাঠানো হয়।

সম্প্রতি রাজধানী কিয়েভসহ সারাদেশে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হওয়ার পর আমেরিকার কাছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিল ইউক্রেন। ওই দাবির পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার ইউক্রেনকে ‘অত্যাধুনিক’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে আমেরিকা

আপডেট সময় : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২