ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে জাতিসঙ্ঘ দল

  • আপডেট সময় : ১১:৩৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / 275
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসঙ্ঘের পরমাণু শক্তি সংস্থার প্রধান জানিয়েছেন যে ইউক্রেনের ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের জন্য তাদের একটি দল রওনা দিয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ-সীমান্তের কাছে অবস্থিত।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি টুইটারে লেখেন, তিনি দলটির নেতৃত্ব দিচ্ছেন। আর এই সপ্তাহের শেষের দিকে দলটি ওই বিদ্যুৎকেন্দ্রটিতে পৌঁছাবে।

গ্রসি বলেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের বৃহত্তম পারমাণবিক স্থাপনাটির নিরাপত্তা রক্ষা করতে হবে।

আইএইএ জানায়, মিশনটি বিদ্যুৎকেন্দ্রটির ভৌত ক্ষয়ক্ষতি মূল্যায়নসহ নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নির্ধারণ, কর্মীদের অবস্থা মূল্যায়ন এবং ‘জরুরি রক্ষাকবচ কার্যক্রমগুলো’ সম্পন্ন করার দিকে দৃষ্টি দেবে।

ছয় মাস ধরে চলা আহ্রমনের শুরুর দিকেই রাশিয়া বিদ্যুৎকেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয়। তবে, বিদ্যুৎকেন্দ্রটি এখনো ইউক্রেনের প্রকৌশলীরাই পরিচালনা করছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্র কুলেবা সোমবার স্টকহোমে সাংবাদিকদের বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ থাকা উচিত। ওই স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার এটাই একমাত্র উপায় বলে উল্লেখ করেন তিনি।

কুলেবা বলেন, আমরা এই মিশন থেকে পারমাণবিক নিরাপত্তা প্রোটোকলের লঙ্ঘনের তথ্য বিষয়ে একটি পরিষ্কার বিবৃতি আশা করছি। আমরা জানি যে রাশিয়া শুধু ইউক্রেনকেই নয়, বরং সমগ্র বিশ্বকে হুমকির মুখে ফেলছে, পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকিতে ফেলছে।

এর কয়েক ঘণ্টা পর ক্রেমলিন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই বলে আহ্বান জানায়, তারা যেন ইউক্রেনকে বিদ্যুৎকেন্দ্রটিতে উত্তেজনা হ্রাস করতে চাপ দেয়। ক্রেমলিন বলেছে, ইউক্রেনই গোলাবর্ষণ করে ইউরোপকে ঝুঁকির মধ্যে ফেলছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে জাতিসঙ্ঘ দল

আপডেট সময় : ১১:৩৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২