ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ইউক্রেনে রুশ দখলদারিত্বকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র : বাইডেন

  • আপডেট সময় : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সামরিক অভিযান শুরুর সাত মাসেরও বেশি সময় পর ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ায় যুক্ত করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্নও করেছে তার প্রশাসন।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড দখলের রাশিয়ার প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র ‘কখনোই, কখনোই, কখনোই’ স্বীকৃতি দেবে না।

চার ইউক্রেনীয় ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বলে ঘোষণা দিতে শুক্রবার পুতিনের নির্ধারিত বক্তব্যের আগে বাইডেন এই মন্তব্য করেন।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিন বলছে, সাম্প্রতিক গণভোটে লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই ভোটকে জাল বলে উড়িয়ে দিয়েছে।

অবশ্য নতুন করে ইউক্রেনীয় ভূখণ্ড দখলে নেওয়ার ফলে রাশিয়ার ওপর এখন নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি এই বিষয়ে খুব স্পষ্টভাবে বলতে চাই, ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ডে রাশিয়ার দখলদারিত্বকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র।’

এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের জাপোরিঝিয়া ও খেরসনকে ‘স্বাধীন’ হিসাবে স্বীকৃতি দিয়ে দুটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে রুশ দখলদারিত্বকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র : বাইডেন

আপডেট সময় : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২