ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব জাপান সফরে চার সমঝোতা স্মারকসহ একাধিক চুক্তিতে সই বাংলাদেশের পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন কৃষি কর্মকর্তা

ইউরো ২০২৪’র প্রস্তুতি ম্যাচে বসনিয়া ও আইসল্যান্ডের মোকাবেলা করবে ইংল্যান্ড

  • আপডেট সময় : ০৪:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরো ২০২৪’এর প্রস্তুতির অংশ হিসেবে বসনিয়া ও হার্জেগোভেনিয়া এবং পরবর্তীতে আইসল্যান্ডের বিপক্ষে জুনে অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড। ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।
আগামী ৩ জুন নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে বসনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বসনিয়ার বিপক্ষে ইংল্যান্ড এর আগে কখনই খেলেনি। এরপর ৭ জুন ওয়েম্বলি সফরে আসবে আইসল্যান্ড।
এই দুই দলই ইউরো ২০২৪’র প্লে-অফের সেমিফাইনালে খেলবে। আগামী মাসে প্লেÑঅফে ইউক্রেনের মোকাবেলা করবে বসনিয়া এবং ইসরায়েলের মোকাবেলা করবে আইসল্যান্ড। ২০১৬ সালের ইউরোর শেষ ষোলর ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে আলোড়ন সৃষ্টি করেছিল আইসল্যান্ড।
ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট বলেছেন, ‘উত্তরপূর্বাঞ্চলে জাতীয় দলকে ফিরিয়ে আনার ম্যাচটি খেলতে আমরা সবাই মুখিয়ে আছি। একইসাথে ইউরোর আগে এই দুটি ম্যাচ খেলার সুযোগকে আমরা কাজে লাগাতে চাই। ওয়েম্বলির স্পেশাল দিনটিও আমরা সবদিক থেকে উপভোগ করতে চাই। জার্মানীতে ইউরো খেলতে যাবার আগে সমর্থকদের কাছ থেকে ভালভাবে বিদায় নিতে চাই।’
আগামী ১৪ জুন মিউনিখে স্কটল্যান্ডের বিপক্ষে স্বাগতিক জার্মানীর ম্যাচের মাধ্যমে ইউরো ২০২৪’র পর্দা উঠবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউরো ২০২৪’র প্রস্তুতি ম্যাচে বসনিয়া ও আইসল্যান্ডের মোকাবেলা করবে ইংল্যান্ড

আপডেট সময় : ০৪:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪