ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী সাইফের জন্মদিনে কারিনার আবেগঘন পোস্ট ‘বেঁচে থাকার আরেকটি সুযোগ’: ভূমিকম্পের আতঙ্কের কথা জানালেন ফ্লোরেসের বাসিন্দারা গ্রিসের স্কাইরোস দ্বীপে দ্বিতীয় দিনেও দাবানল নিয়ন্ত্রণে লড়াই দুর্বল মার্কিন খুচরা বিক্রয় তথ্যে সতর্ক লেনদেনে বিশ্ববাজারে শেয়ারদর কমেছে পুরোনো দামের সিগারেট বিক্রি করে রাজস্ব ফাঁকি দিচ্ছে তামাক কোম্পানি ফল আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক সরকারি ক্রয়ে দক্ষতা বাড়াতে দ্বিতীয় ব্যাচের পিপিএম প্রশিক্ষণ কার্যক্রম শুরু ইডকলের ২৯তম সাধারণ সভায় ১২৪ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা সব বিভাগে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে ছিল : কামিন্স

ইডকলের ২৯তম সাধারণ সভায় ১২৪ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

  • আপডেট সময় : ১১:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক বহির্ভূত আর্থিক সেবাদানকারী কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ইডকলের অর্জিত মুনাফা থেকে মোট ১২৪ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়।

আজ রোববার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখ্য সচিব এবং ইডকলের শেয়ারহোল্ডার এ বি এম আব্দুস সাত্তার সভায় উপস্থিত ছিলেন।

সভায় ইডকলের পরিচালক ও শেয়ারহোল্ডাররা কোম্পানির আর্থিক কার্যসম্পাদনের অগ্রগতি এবং কৌশলগত দিকনির্দেশনা পর্যালোচনা করেন। ২০২৫ অর্থবছরে কোম্পানিটির পরিচালন মুনাফা ছিল ৫৫৮ কোটি টাকা।

সভায় ২০২৫ অর্থবছরের অর্জিত মুনাফা থেকে মোট ১২৪ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে সরকারের অনুকূলে ৬২ কোটি টাকা নগদ লভ্যাংশ প্রদান করা হবে।

অবশিষ্ট ৬২ কোটি টাকা বোনাস শেয়ার হিসেবে ইস্যু করা হবে। এর মাধ্যমে কোম্পানির বিদ্যমান পরিশোধিত মূলধন ৯৩৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ১ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে।

বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ইডকলের পরিচালক ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, পরিচালক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, পরিচালক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, পরিচালক এবং সাদাত সারওয়াত অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা অংশীদার ব্যারিস্টার ওমর সাদাত এবং ইডকলের শেয়ারহোল্ডার ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইডকলের ২৯তম সাধারণ সভায় ১২৪ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

আপডেট সময় : ১১:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬