ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতিহাস গড়লেন শান্ত, টানা দ্বিতীয় শতক

  • আপডেট সময় : ০৫:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইতিহাসের পাতায় নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এক টেস্টের উভয় ইনিংসেই শতকের রেকর্ড গড়লেন তিনি। ক্রিকেট বিশ্ব এই কীর্তির সাক্ষী অহরহ হলেও, বাংলাদেশ ক্রিকেটে মোটে দ্বিতীয়বার। মুমিনুল হকের পরেই এই কীর্তি তার।

উদযাপনটাও তাই ছিল দেখার মতো। এমন মুহূর্ত কি আর বারবার আসে, হাশমতউল্লাহর বলে লেগ সাইডে খেলে সিঙ্গেল নিয়েই হেলমেট খুলেছেন, খানিকটা দৌড়ে এরপর উড়েছেন, দিয়েছেন লাফ। এরপর সেই ট্রেডমার্ক, উড়ন্ত চুমু।

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৪৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও শতকের দেখা পেয়েছেন শান্ত। ওয়ানডে মেজাজে মাত্র ১১৫ বলে এবার তিন অঙ্কের ঘর স্পর্শ করেছেন তিনি।

অবাক করা বিষয় হলো, শান্ত যখন এই কীর্তি গড়লেন, তখন অপরপ্রান্তেই ছিলেন মুমিনুল হক। যিনি শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালে গড়েছিলেন একই কীর্তি। প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১০৫ রানের ইনিংস।

যাহোক, শান্তর শতকে দ্বিতীয় ইনিংসেও ভালো অবস্থানে বাংলাদেশ। ৪২ ওভার শেষে ২ উইকেটে ২২৪ রান এসেছে স্কোরবোর্ডে। বাংলাদেশের লিড ৪৬০ রানের।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতিহাস গড়লেন শান্ত, টানা দ্বিতীয় শতক

আপডেট সময় : ০৫:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩