ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে ১২৯ জনের মৃত্যু

  • আপডেট সময় : ১০:৫৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / 205
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশে ফুটবল ম্যাচের সময় পদদলিত হয়ে অন্তত ১২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৮০ জন।

রোববার ইস্ট জাভার পুলিশ এক বিবৃতিতে জানায়, দলের ২-৩ গোলে পরাজয়ের পর আরেমা এফপির সমর্থকেরা মাঠে প্রবেশ করলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ‘দাঙ্গা’ থামাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই সময় পদদলিত হয়ে ও দম বন্ধ হয়ে মৃত্যু ঘটে।

ইস্ট জাভা পুলিশের প্রধান নিকো আফিনতা এক বিবৃতিতে বলেন, ‘দুর্ঘটনায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন পুলিশ অফিসার। ৩৪ জন স্টেডিয়ামের ভেতরে মারা গেছে। বাকিরা মারা গেছে হাসপাতালে।’

তিনি বলেন, ‘তারা সবাই একটি পয়েন্ট দিয়ে বের হতে চেয়েছিল। সেখানে বিপুলসংখ্যক লোক সমবেত হয়। ফলে দম বন্ধ হয়ে এবং অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটে।’

আরেমা এফসি ও পারসেবায়া সুরাবায়ার মধ্যে দীর্ঘ দিন ধরে তিক্ত বিরোধ রয়েছে। আর শনিবার ছিল দুই দশকের মধ্যে পারসেবায়ার কাছে আরেমার প্রথম পরাজয়।

সূত্র : আলজাজিরা ও বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে ১২৯ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:৫৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২