ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

ইমরান খানকে আটক করবে না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পকিস্তানের তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে আটক করবে না জোর সরকার। তার বিরুদ্ধে ইসলামাদের আদালতে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তা জামিনযোগ্য। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ খান এ কথা জানিয়েছেন।

শনিবার জিও নিউজের সাম্প্রতিক বিষয় নিয়ে আয়োজিত ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমরানের গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয়েছে। কারণ একজন অভিযুক্তকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হতে হয়। কিন্তু ইমরান তা করেননি। আসামি আদালতে হাজির হতে ব্যর্থ হলে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তিনি জানান, ইমরান খানের বিরুদ্ধে একটি রুটিন ওয়ারেন্ট জারি করা হয়েছে, যা জামিনযোগ্য।

বিচারককে হুমকি দেয়ায় ইমরান খানের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামাবাদ হাইকোর্ট শুধু এই মামলার সন্ত্রাসবিরোধী বিধানটি খারিজ করেছে। কিন্তু আদালত মামলাটি নিষ্পত্তি করেনি বলে তিনি জোর দিয়েছেন।

পিটিআই চেয়ারম্যান ইমরানের কাজের নিন্দা জানিয়ে সানাউল্লাহ বলেন, তিনি দেশের স্বাধীনতার বিষয়ে আপোস করেছেন। ‘তার অপরাধ ক্ষমার অযোগ্য। সংসদে এ নিয়ে আলোচনা করা হবে। এবং আইনপ্রণেতারা সর্বসম্মতভাবে একটি সিদ্ধান্তে উপনীত হবে।’

মন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং ফাঁস হওয়া অডিওটি পরীক্ষার জন্য একটি কমিটি গঠন করেছে।

এদিকে স্থানীয় পত্রিকা ডন জানায়, গত ২০ আগস্ট ইসলামাবাদের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেয়ার মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে তা জানা যায় শনিবার।

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর শোনার পর বানিগালায় অবস্থিত ইমরান খানের বাড়ির সামনে সমর্থকরা বিক্ষোভ করে।

এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির পর একটি বিবৃতি দিয়েছে ইসলামাবাদ পুলিশ। ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাখ্যায় ইসলামাবাদ পুলিশ জানায়, এটি পুরোপুরি আইনি প্রক্রিয়া।

সূত্র : জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইমরান খানকে আটক করবে না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২