ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফাওয়াদ খানের নতুন নেটফ্লিক্স সিরিজ ভারতে বিতর্কে আন্তর্জাতিক সম্পর্ক: বৈশ্বিক জ্ঞান ও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতি থেকে বিশ্বজনীন স্মৃতির অন্বেষণ জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমই প্রধান বাধা: খেলাফত মজলিস ঢাকা ছাড়ার আগে গুলশানে রিকশায় ওটিলিয়া, মুগ্ধ হয়ে ফিরতে চাইলেন বারবার মোরগ পোলাও খাইয়ে সোনার দোকান ফাঁকা: তিন আসামি রিমান্ডে খুলনা কর আপিল বিভাগে ১০টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জয়া আহসানের দার্জিলিংয়ে অবকাশ: কাঞ্চনজঙ্ঘার মুগ্ধতা পদ্মা সেতুর অদূরে ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষ, প্রাণ হারালেন যুবলীগ কর্মী

ইরাকের সালাহুদিনে বিমান হামলায় ৭ আইএস জঙ্গি নিহত

  • আপডেট সময় : ০২:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ ইরাকের মধ্যাঞ্চলীয় সালাহুদিন প্রদেশের একটি দুর্গম এলাকায় বুধবার ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের অবস্থানে বিমান হামলায় তাদের সাত জঙ্গি নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশ সূত্র একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।

প্রাদেশিক মিডিয়া দপ্তরের পক্ষ থেকে মোহাম্মাদ আল-বাজি সিনহুয়া-কে বলেন, প্রদেশটির পূর্বাঞ্চলের দুর্গম এলাকা মিবিজায় বিমান হামলা চালিয়ে আইএসের দু’টি গোপন আস্তানা ও তাদের ব্যবহৃত দু’টি সুড়ঙ্গ পথ গুড়িয়ে দেয়া হয়েছে। এতে আইএসের সাত জঙ্গি নিহত হয়েছে। এলাকাটি আইএসের ঘাঁটি।

ইরাকি নিরাপত্তা বাহিনী বারবার মিবিজার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালালেও এলাকাটি দুর্গম ও পার্বত্য হওয়ায় এ অঞ্চল থেকে জঙ্গিদের বিতাড়িত করা কঠিন হয়ে পড়েছে।

এর আগে নিরাপত্তা বাহিনীর আইএস বিরোধী ব্যাপক অভিযানে প্রদেশিক রাজধানী তিকরিতসহ সালাহুদিনের গুরুত্বপূর্ণ বিভিন্ন নগরী থেকে শত শত জঙ্গি পালিয়ে যায়।

উল্লেখ্য, ২০১৭ সালের শেষের দিকে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আনুষ্ঠানিকভাবে ইরাককে জঙ্গি মুক্ত ঘোষণা দেয়। দেশটির নিরাপত্তা বাহিনী আইএস গ্রুপের কাছ থেকে এ সকল এলাকার পুনঃনিয়ন্ত্রণ নেয়ার পর তিনি ওই ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরাকের সালাহুদিনে বিমান হামলায় ৭ আইএস জঙ্গি নিহত

আপডেট সময় : ০২:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮