ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার ঘোষণা সমাজকল্যাণমন্ত্রীর সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

ইরাকে একজন মার্কিন সেনা উপস্থিতিও কাম্য নয় : খামেনি

  • আপডেট সময় : ১২:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, আমেরিকা পৃথিবীর কোনো দেশের বন্ধু নয়, তাই ইরাকে একজন মার্কিন সেনার উপস্থিতিও কাম্য নয়।

তিনি গতকাল শনিবার তেহরান সফররত ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি উপস্থিত ছিলেন।

সর্বোচ্চ নেতা বলেন, মার্কিনীরা কারো বন্ধু নয় এমনকি তারা তাদের ইউরোপীয় বন্ধুদের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ নয়। ইরাকের উন্নতি, অগ্রগতি ও স্বাধীনতাকে ইরানের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার বিস্তার এবং বিদ্যমান চুক্তিগুলোর বাস্তবায়ন দু’দেশের জনগণেরই স্বার্থ রক্ষা করবে।

ইরান ও ইরাকের সম্পর্ক ঘনিষ্ঠ করার বিরুদ্ধে ঘোরতর শত্রুতা কাজ করছে জানিয়ে আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, যদি দু’দেশের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক ও ধর্মীয় বন্ধন না থাকত তাহলে তেহরান-বাগদাদ সম্পর্ক আবার সাবেক ইরাকি শাসক সাদ্দামের শাসনামলের মতো হয়ে যেতে পারত।

বৈঠকে ইরাকি প্রেসিডেন্ট বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে ইরানের সাথে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করছে। ইরানি কর্মকর্তাদের সাথে নিজের সাক্ষাতের প্রতি ইঙ্গিত করে রশিদ বলেন, ইরানের সাথে সম্পর্ক শক্তিশালী করতে এবং স্বাক্ষরিত অবশিষ্ট চুক্তিগুলো বাস্তবায়নের করতে তার দেশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিগত বছরগুলোতে ইরাকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে সমর্থন দেয়ার জন্য তিনি ইরানের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরাকে একজন মার্কিন সেনা উপস্থিতিও কাম্য নয় : খামেনি

আপডেট সময় : ১২:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩