ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

ইরানি পরমাণু টার্গেটে হামলার প্রস্তুতি সম্পন্ন ইসরাইলের : সেনাপ্রধান

  • আপডেট সময় : ০১:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলি সেনাপ্রধান আভিভ কোচাভি বলেছেন, তার বাহিনী ইরানের পরমাণু লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানোর প্রস্তুতিতে অগ্রগতি সম্পন্ন করেছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে সোমবার বক্তৃতাকালে কোচাভি বলেন, ‘ইরানে একটি অভিযান চালানোর প্রস্তুতির পর্যায় নাটকীয়ভাবে উন্নত হয়েছে।’

তিনি বলেন, ‘সেনাবাহিনী যদি ইরানি পরমাণু কর্মসূচির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ পায়, তবে তারা কাজটি ভালোভাবে সম্পন্ন করতে পারবে।’

অন্য দিকে কোচাভি ব্যাখ্যা করে বলেন, সিরিয়ায় দ্বিতীয় হিজবুল্লাহ প্রতিষ্ঠার ইরানি স্বপ্ন হোঁচট খেয়েছে। তিনি বলেন, ইরান হাজার হাজার শিয়া মিলিশিয়ার পাশাপাশি সিরিয়ায় শত শত ভূমি থেকে ভূমিকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চেয়েছিল।

তিনি উল্লেখ করেন, ইরানি প্রেসিডেন্ট রোববার সিরিয়া সফর করার পরিকল্পনা করেছিলেন। তিনি সিরিয়া গেলে দেখতে পেতেন যে সেখানে অস্ত্র আছে খুবই সামান্য, ঘাঁটি আর বাহিনী আছে অনেক কম।

সূত্র : মিডলইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানি পরমাণু টার্গেটে হামলার প্রস্তুতি সম্পন্ন ইসরাইলের : সেনাপ্রধান

আপডেট সময় : ০১:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২