ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

ইরান ইন্টারনেট সংযোগ ব্যাহত করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জ্ঞাপন

  • আপডেট সময় : ১২:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

একটি অনলাইন জোটের বিবৃতিতে বৃহস্পতিবার স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে, গত মাসে ইরানে মাহসা আমিনির মৃত্যুর পর, দেশ জুড়ে বিক্ষোভের সময় দেশটিতে ইন্টারনেট যোগাযোগ ব্যাহত করার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করা হয়।

৩৪টি দেশের সরকারের সমন্বয়ে, দ্য ফ্রিডম অনলাইন কোয়ালিশন (এফওসি) গঠন করা হয়েছে। জোটটি বিশ্বজুড়ে মুক্ত ইন্টারনেটের উন্নয়নে কাজ করার লক্ষ্যে গঠিত হয়েছে।

বিবৃতিতে এফওসি বলে, ইরানে দীর্ঘ দিন ধরে সেন্সরশিপ আরোপ একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সেই রীতির ধারাবাহিকতায়, ইরানের সরকার আবারো তাদের দেশের ৮ কোটি ৪০ লাখ মানুষের বেশিরভাগের জন্য বহুলাংশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এ সময় তারা জনপ্রিয় সামাজিক প্ল্যাটফর্ম, ইন্টারনেট পরিষেবা এবং ব্যবহারকারীদের এনক্রিপ্টেড ডিএনএস পরিষেবা, টেক্সট ম্যাসেজ ও সংযোগ পুরোপুরি বন্ধ করে দেয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জেক সালিভান এফওসি’র বিবৃতির প্রতি সমর্থন জানান।

ব্লিংকেন বৃহস্পতিবার টুইটারে লেখেন, মাহসা আমিনির করুণ মৃত্যুর প্রতিক্রয়িায় শুরু হওয়া বিক্ষোভের পর, ইরানের সরকার ইন্টারনেট সংযোগ সীমাবদ্ধ করা অব্যাহত রেখেছে। @এফও_কোয়ালিশনের ঐকমত্যের বিবৃতিতে যুক্তরাষ্ট্রও যোগ দিচ্ছে; যে বিবৃতিতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা বিধিনিষেধ তুলে নেয় এবং অনলাইনে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরান ইন্টারনেট সংযোগ ব্যাহত করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জ্ঞাপন

আপডেট সময় : ১২:৪৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২