ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইরান থেকে ইরাকে গ্যাস সরবরাহ ৩/৪ গুণ বেড়েছে

  • আপডেট সময় : ১২:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিগত কয়েক মাসের তুলনায় চলতি এপ্রিল মাসে ইরাকে সরবরাহকৃত ইরানি গ্যাসের পরিমাণ চারগুণ বেড়েছে বলে জানিয়েছে আঞ্চলিক তেল ও গ্যাস বিশ্লেষণকারী কোম্পানি মিটস।

ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে মিটস বলেছে, ইরাকের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে ব্যবহার করার জন্য দেশটি ইরানের কাছ থেকে গ্যাস আমদানি করে। চলতি মাসে প্রতিদিন ৩০-৪০ মিলিয়ন ঘনমিটার গ্যাস ইরান থেকে আমদানি করেছে ইরাক।

ইরাকের রাষ্ট্রীয় বিদুৎ উৎপাদন কোম্পানির মহাপরিচালক আলী আহমাদ বলেছেন, চলতি এপ্রিলে ইরান থেকে ইরাকে গ্যাস আমদানি ৩ থেকে ৪ গুণ বেড়েছে।

ইরাকে প্রচণ্ড উষ্ণ আবহাওয়ার কারণে মানুষ যখন শীতল থাকার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যবহার করছে তখন বিদ্যুৎ উৎপাদন খাতে ইরানি গ্যাসের আমদানি বৃদ্ধির খবর এল।

ইরাকের বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত জ্বালানির জন্য দেশটি ব্যাপকভাবে ইরানের ওপর নির্ভরশীল। বাগদাদ ইরানি তেল ও গ্যাস আমদানি করার জন্য এ পর্যন্ত বেশ কয়েকবার মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেয়েছে।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরান থেকে ইরাকে গ্যাস সরবরাহ ৩/৪ গুণ বেড়েছে

আপডেট সময় : ১২:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩