ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-সৌদির সুসম্পর্ক ইয়েমেন সঙ্কট নিরসন করবে

  • আপডেট সময় : ০৪:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরবের সাথে ইরানের রাজনৈতিক সম্পর্ক পুনঃপ্রবর্তন ইয়েমেনে যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে বলে ইরান জানিয়েছে।

রোববার কাতারভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর- আনাদোলু নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র উদ্ধৃতি দিয়ে জাতিসঙ্ঘে ইরানের স্থায়ী মিশন বলেছে, রিয়াদ ও তেহরানের রাজনৈতিক সম্পর্ক পুনঃপ্রবর্তন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক এই তিন স্তরেই গুরুত্বপূর্ণ।

এতে আরো বলা হয়েছে, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার পশ্চিম এশিয়া ও ইসলামী বিশ্বের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

২০১৪ সালে ইরান-সমর্থিত হাউসি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের বেশিরভাগ অংশ দখল করেছিল। ওই সময় থেকেই ইয়েমেনে সহিংসতা ও অস্থিতিশীলতা বিরাজ করছে।

উল্লেখ্য, চীন সরকারের সহায়তায় কয়েক দিনের আলোচনার পর গত শুক্রবার ইরান ও সৌদি আরব তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরান-সৌদির সুসম্পর্ক ইয়েমেন সঙ্কট নিরসন করবে

আপডেট সময় : ০৪:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩