ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইসরাইলকে কঠোর শাস্তি দেয়ার নির্দেশ খামেনির

  • আপডেট সময় : ১২:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলকে ‘কঠোর শাস্তি’ দেয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যার প্রতিশোধ নিতে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোরের ডেপুটি কমান্ডার।

ডেপুটি কমান্ডার আলী ফাদাভি শুক্রবার ইরানি মিডিয়াকে বলেন, ‘ইসরাইলকে কঠোর শাস্তি দেয়া এবং শহিদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ নেয়ার সর্বোচ্চ নেতার নির্দেশটি পরিষ্কার ও সুস্পষ্ট… এবং এগুলো সর্বোত্তমভাবে বাস্তবায়ন করা হবে।’

হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া, ৬২, ৩১ জুলাই তেহরানে এক গুপ্তহামলায় নিহত হন। তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন।

হানিয়াকে হত্যার জন্য ইসরাইলকে দায়ী করেছে হামাস ও ইসরাইল। তবে ইসরাইলি সরকার এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।

এরপর থেকে ইসরাইলের বিরুদ্ধে বদলা নেয়ার ওয়াদা করেছে তেহরান।

ইরানি মন্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে থাকা বিপুল সম্পদ দিয়ে ইসরাইলকে রক্ষা করতে প্রস্তুত।

তিনি শুক্রবার বলেন, ‘আমরা যখন এসব বাগাড়ম্বরতা শুনি, তখন তা গুরুত্ব দিয়ে গ্রহণ করি এবং কাজে নেমে পড়ি।’

গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে আরো সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা করে। এগুলোর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলকে কঠোর শাস্তি দেয়ার নির্দেশ খামেনির

আপডেট সময় : ১২:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪