ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

ইসরাইলি হামলায় আরো ১৬৫ ফিলিস্তিনি নিহত

  • আপডেট সময় : ১২:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে গত ২৪ ঘণ্টায় আকাশ, স্থল ও সমুদ্র থেকে পরিচালিত ইসরাইলের অভিযানে ১৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকেলের মধ্যে গাজায় পরিচালিত ইসরাইলি হামলায় ১৪২ ফিলিস্তিনি নিহত এবং ২৭৮ জন আহত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, গত ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ১৬৫ ফিলিস্তিনি ইসরাইলের সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ সময়ে ইসরাইলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে রাতারাতি এবং সকাল পর্যন্ত বোমাবর্ষণ করে এবং লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়।

আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ দক্ষিণ গাজার রাফাহ থেকে জানিয়েছেন, মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়তেই আছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার বর্তমান পরিস্থিতিকে ‘অমানবিক জীবনযাত্রা’ হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে, হেপাটাইটিস এ-এর নিশ্চিত কেসসহ রোগের বিস্তারের মধ্যেও ফিলিস্তিনি ছিটমহলে খাবার পানির প্রাপ্যতা ‘প্রতিদিন সঙ্কুচিত’ হচ্ছে।

ইউএনওসিএইচএ আরো জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের দক্ষিণে আজ-জাহরাতে ইসরা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছে। তবে ইসরাইলিরা গাজার কেন ইউনিভার্সিটি ধ্বংস করেছে জাতিসঙ্ঘের প্রতিবেদনে তা বলা হয়নি।

এদিকে এই সপ্তাহে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ‘ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করা’ জরুরি।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৬২ হাজার।
সূত্র : আল-জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলি হামলায় আরো ১৬৫ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ১২:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪