ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ইসরাইলের ‘চরম পদক্ষেপ’ বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা ফিলিস্তিনি প্রেসিডেন্টের

  • আপডেট সময় : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের নতুন সরকারের বিভিন্ন পদক্ষেপ বন্ধে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে সময় ফুরিয়ে যাওয়ার আগে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানায়, বৃহস্পতিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে পশ্চিম তীরের রামাল্লাহ নগরীতে আব্বাসের দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এমন কথা বলেন।

ওয়াফার খবরে বলা হয়, তিনি যেসব কার্যক্রমকে ‘ইসরাইলি সরকারের চরমপন্থী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন সেসব কার্যক্রম বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার আহ্বান জানান। এ সময় আব্বাস এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার অবশিষ্ট সুযোগগুলো ধ্বংস করার জন্য ইসরাইলকে অভিযুক্ত করেন।

প্রতিবেদনে বলা হয়, সুলিভানকে ‘দুই রাষ্ট্র সমাধান এবং স্বাক্ষরিত শান্তি চুক্তি ধ্বংস করার লক্ষে ইসরাইলের নতুন সরকারের গ্রহণ করা ধ্বংসাত্মক পদক্ষেপ এবং অপরাধের বিষয় অবহিত করেন আব্বাস।

ফিলিস্তিনি নেতা বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইসরাইলে একতরফা বিভিন্ন অপরাধমূলক পদক্ষেপ বন্ধ করা। তাদের এসব অপরাধমূলক পদক্ষেপের মধ্যে রয়েছে, জোরপূর্বক বসতি স্থাপন, হত্যা, ফিলিস্তিনের বিভিন্ন শহর ও নগরীতে হামলা এবং ফিলিস্তিনিদের ট্যাক্স কেটে নেয়া।

আব্বাস সুলিভানকে আরো বলেন, ‘ফিলিস্তিন নেতৃত্ব ইসরাইলের এমন অপরাধের ধারাবাহিকতা মেনে নেবে না এবং তাদের মোকাবেলা করবে। এ নেতৃত্ব ফিলিস্তিনি জনগণের অধিকার, ভূমি এবং পবিত্রতা রক্ষা করবে।’

এ সময় আব্বাস জেরুসালেমে দুই রাষ্ট্র সমাধান সংরক্ষণ, বসতি কার্যক্রম বন্ধ এবং আইনি ও ঐতিহাসিক স্থিতাবস্থা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি পূরণের গুরুত্বের প্রতি জোর দেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলের ‘চরম পদক্ষেপ’ বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা ফিলিস্তিনি প্রেসিডেন্টের

আপডেট সময় : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩