ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ইসরাইলের বিমান হামলায় গাজায় হামাসের টিভি ভবন ধ্বংস

  • আপডেট সময় : ০৫:৫৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
  • / 253
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: গাজা ভূখন্ডের সোমবার ইসরাইলের বিমান হামলায় তিন ফিলিস্তিনী নাগরিক নিহত ও হামাসের একটি টিভি ভবন ধ্বংস হয়েছে। গাজা থেকে ইসরাইলে রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়।
রোববার গাজা ভূখণ্ডে ইসরাইলের বিশেষ বাহিনীর ব্যাপক অভিযানের হামাস প্রতিশোধ গ্রহণের শপথ নেয়ার পর সর্বশেষ এই ঘটনা ঘটল। খবর এএফপি’র।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, হামাসের ৩শ’র বেশি রকেট হামলার জবাবে তারা সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ জঙ্গি গোষ্ঠীর ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি রকেট ঠেকিয়ে দিয়েছে এবং অধিকাংশ রকেট ফাঁকা স্থানে পড়েছে। যদিও কয়েকটি রকেট ঘরবাড়ি ও অন্যান্য বেসামরিক স্থাপনায় আঘাত করেছে।
চিকিৎসা কর্মীরা জানান, এসব রকেট হামলায় ২০ ইসরাইলি আহত হয়েছে।

সেনাবাহিনীর জানায়, গাজা থেকে ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের একটি বাসে আঘাত হানে। এতে সৈন্যসহ বেশ কয়েকজন আহত হয়। আহত সৈন্যের অবস্থা গুরুতর।
হামাসসহ গাজার বিভিন্ন জঙ্গি গ্রুপ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। বাসটি ইসরাইলি সৈন্যরা ব্যবহার করছিল বলে তারা জানায়।
ইসরাইলের সামরিক মুখপাত্র জনাথন কনরিকাস ওই বাস বা যাত্রীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের হামলায় তিন ফিলিস্তিনী নাগরিক নিহত ও নয়জন আহত হয়েছে।
ইসরাইলের উপর্যুপরি বিমান হামলায় হামাসের আল-আকসা টিভি ভবনটি ধ্বংস হয়েছে।
গাজা সিটির একটি হোটেলে ইসরাইল হামলা চালায়। হোটেলটি হামাস তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল।
টিভি ভবনের ইসরাইলি হামলার জবাবে গাজার জঙ্গিগোষ্ঠীগুলো ইসরাইলের বিরুদ্ধে আবারো হামলার হুমকি দিয়েছে।

সূত্রঃবাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলের বিমান হামলায় গাজায় হামাসের টিভি ভবন ধ্বংস

আপডেট সময় : ০৫:৫৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮