ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইসরাইলের স্পাইওয়্যার কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন খাশোগির স্ত্রী

  • আপডেট সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কে সৌদি দূতাবাসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী হানান ইলাতর ইসরাইলের মোবাইল হ্যাকিং যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি মামলায় উল্লেখ করেন, এনএসও দ্বারা নির্মিত নজরদারি সফ্টওয়্যারটি খাশোগির মৃত্যুর আগের মাসগুলোতে তার বার্তা গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত হয়েছিল।

শুক্রবার কাতারের অর্থায়নে পরিচালিত মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হানান ইলাতর ভার্জিনিয়ার উত্তর জেলায় একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলায় তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে ওই ডিভাইসগুলো তাকে লক্ষ্যবস্তু করে। এর মাধ্যমে তার স্বামীর অপরিসীম ক্ষতি হয়েছে এবং তার নিজের নিরাপত্তা ও গোপনীয়তা ক্ষুণ্ণ করেছে।

এর আগে জামাল খাসোগির স্ত্রী দাবি করেছিলেন, ২০১৭ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত তার মোবাইলফোনে আড়িপাতে সৌদি ও আমিরাত সরকার।

এদিকে ইসরাইল বলছে, আমরা কেবল কোনো দেশের সরকারের কাছে এই স্পাইওয়ার বিক্রি করে থাকি। গ্রাহক এটি কেনার পর কোনো কাজে ব্যবহার করে, এটি একান্তই তাদের ব্যাপার। এ ব্যাপারে কোনো দায় নিতে চাচ্ছে না ইসরাইল।

উল্লেখ্য, ২০১৮ সালে তুরস্কে সৌদি আরবের দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করে সৌদি হিট স্কোয়াডের সদস্যরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলের স্পাইওয়্যার কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন খাশোগির স্ত্রী

আপডেট সময় : ০২:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩