ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইসরাইল হামলা অব্যাহত রাখলে পণবন্দীরা ফিরবে ‘কফিনে’ : হামাস

  • আপডেট সময় : ০১:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, ইসরাইলের সামরিক চাপ অব্যাহত থাকলে গাজায় থাকা পণবন্দীরা ইসরাইলে ফিরবে ‘কফিনে।’ ইসরাইলি সৈন্যরা বন্দীদের উদ্ধারে কাছাকাছি এসে পড়লে করণীয় সম্পর্কে যোদ্ধাদের ‘নতুন নির্দেশনা’ দেয়া হয়েছে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, ‘চুক্তির বদলে সামরিক শক্তির মাধ্যমে বন্দীদের মুক্ত করার ব্যাপারে [ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন] নেতানিয়াহুর জোরাজুরির অর্থ হলো তারা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। তাদের পরিবারকে মৃত বা জীবিত গ্রহণ করবে, তার কোনো একটা বেছে নিতে হবে।’

সোমবার তিনি এই বিবৃতি দেন। এর দু’দিন আগে ইসরাইল গাজা থেকে ছয় বন্দীর মৃতদেহ উদ্ধার করে।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল ইচ্ছাকৃতভাবে যেকোনো ধরনের বন্দী বিনিময় চুক্তিতে বাধা দেয়ার প্রেক্ষাপটে বন্দীদের মৃত্যুর জন্য নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী দায়ী।’

এর আগে নেতানিয়াহু দাবি করেন, দক্ষিণ গাজার রাফার একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলোকে হামাস হত্যা করেছে।

তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তাদেরকে জীবিত না আনতে পেরে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

উল্লেখ্য, গাজায় আটক পণবন্দীদের উদ্ধারে হামাসের সাথে চুক্তি করার জন্য ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।

নেতানিয়াহু বলেন, ‘আমরা কাছাকাছি চলে এসেছিলাম। কিন্তু সফল হতে পারিনি। হামাসকে এজন্য অনেক মূল্য দিতে হবে।’

তবে হামাসের সিনিয়র কর্মর্তা ইজ্জাত আল-রিশেক বলেন, ওই ছয় বন্দী ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে।

ওই হামলার ফলে ইসরাইলি প্রধানমন্ত্রীর ওপর যুদ্ধবিরতি চুক্তি করার জন্য চাপ বাড়ছে।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইল হামলা অব্যাহত রাখলে পণবন্দীরা ফিরবে ‘কফিনে’ : হামাস

আপডেট সময় : ০১:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪