ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের

ইসলামাবাদ-দিল্লি উত্তেজনায় পাক পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

  • আপডেট সময় : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ সফর স্থগিতের ঘোষণা দেয়। দুই দিনের সফরে ২৭ এপ্রিল তার ঢাকা আসার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অনিবার্য কারণে পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নির্ধারিত সফরটি করতে পারছেন না। পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরটি অনুষ্ঠিত হবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের ঘটনার পর ভারত-পাকিস্তান উদ্ভূত পরিস্থিতির কারণে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ ও কাবুল সফর স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সফর স্থগিত থাকবে।

এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছিল, এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা ছাড়াও বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে পাকিস্তান।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামাবাদ-দিল্লি উত্তেজনায় পাক পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

আপডেট সময় : ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫