ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

ইয়ানে লণ্ডভণ্ড ফ্লোরিডা, প্রাণহানি বেড়ে ৫০

  • আপডেট সময় : ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেনগুলোর একটি হচ্ছে ইয়ান। এর ফলে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০-এ দাঁড়িয়েছে। পাশাপাশি শত শত কোটি ডলার মূল্যমানের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার উপসাগরীয় উপকূল দিয়ে ইয়ান স্থলে উঠে এসে সেখানকার সৈকত শহরগুলোতে তাণ্ডব চালিয়ে সেগুলোকে দুর্যোগপূর্ণ এলাকায় পরিণত করে। শুক্রবার বিকেলে এটি ঘণ্টায় ১৫০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে সাউথ ক্যারোলাইনার ঐতিহাসিক শহর চার্লসটনের উত্তরে জরজটাউনে আঘাত হানে।

ফ্লোরিডা উপকূলের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। ভারী বর্ষণে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে এই অঙ্গরাজ্যে। ঘরবাড়ির পাশাপাশি প্রাইভেট কারও পানির তোড়ে ভেসে গেছে। জলোচ্ছ্বাসে ডাঙায় উঠে এসেছে অনেক নৌযান। ইয়ান আঘাত হানার তিন দিন পর ফ্লোরিডার ক্ষয়ক্ষতির খবর প্রকাশ হতে শুরু করেছে।

ফ্লোরিডার ২৬ লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের। সেখানকার হারডি কাউন্টির সব বাসিন্দাই বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।

এখনো হাজার হাজার মানুষের খোঁজ মেলেনি, তবে তাদের অনেকেই আশ্রয় কেন্দ্রে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইয়ানে লণ্ডভণ্ড ফ্লোরিডা, প্রাণহানি বেড়ে ৫০

আপডেট সময় : ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২