ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

উৎপাদনে ফিরল ডিএপি সার কারখানা

  • আপডেট সময় : ০৮:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 39
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) উৎপাদনে ফেরার এক দিন পর উৎপাদনে ফিরেছে এই উপজেলার আরেকটি সার কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।

শনিবার দুপুর ২টা থেকে কারখানাটিতে উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক।

তিনি সংবাদমাধ্যমকে জানান, গত ২ মে বিকাল থেকে কাফকোতে উৎপাদন শুরু হওয়ার পর থেকে ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ শুরু হয়। কয়েক দিন অ্যামোনিয়া মজুত করার পর এবং সব কিছু সেটআপ করা শেষে শনিবার দুপুর ২টা থেকে কারখানার উৎপাদন আবারও শুরু হয়।

এর আগে অ্যামোনিয়া শেষ হওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসির নিয়ন্ত্রণাধীন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) নির্মাণকাজ শেষে ২০০৬ সাল থেকে ডিএপি সারের বাণিজ্যিক উৎপাদন শুরু করে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উৎপাদনে ফিরল ডিএপি সার কারখানা

আপডেট সময় : ০৮:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬