ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

উ. কোরিয়া-চীনে আবারো মালবাহী ট্রেন চালু

  • আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাস মহামারী কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর উত্তর কোরিয়া ও চীনে আবারো মালবাহী ট্রেন চালু হয়েছে।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সোমবার দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপের প্রতিবেদনে বলা হয়, চীন সীমান্তের ডানডং শহর থেকে একটি মালবাহী ট্রেন উত্তর কোরিয়ার সিনুইজু পোঁছেছে।

করোনা মহামারীর কারণে গত এপ্রিলের ২৯ তারিখে ডানডং শহর থেকে এই ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়নি যে, ট্রেনটি সোমবার সিনো-কোরিয়ান ফ্রেন্ডশিপ সেতু অতিক্রম করেছে কি না। এ সেতুটিকে নিয়মিত সার্ভিস চালুর সীমা হিসেবে ধরা হয়।

তবে নাম প্রকাশ না করা শর্তে একটি সূত্রের বরাতে ইয়নহাপ বার্তা সংস্থা জানিয়েছে, ট্রেনটি দিনে কমপক্ষে এক থেকে দুইবার চলাচল করবে।

উত্তর কোরিয়ার অর্থনৈতির মূলচালিকা শক্তি চীন। দেশটির ব্যবসা বাণিজ্যের ৯০ শতাংশ চীনের সাথে পরিচালিত হয়। কিন্তু করোনা মহামারীর কারণে আন্তঃসীমান্ত বাণিজ্য সংকুচিত হয়ে পড়েছে।

উত্তর কোরিয়ার সাথে চীনের বাণিজ্য আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) নামে পরিচিত। ২০২১ সালে ৩১৮ মিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে, যা করোনা মহামারীর আগের অবস্থার তুলনায় ৯০ শতাংশ কম।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উ. কোরিয়া-চীনে আবারো মালবাহী ট্রেন চালু

আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২