ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

এফএও সম্মেলনে যোগ দিতে ইতালির পথে প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১১:৩৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘ইউনাইটেড ন্যাশনস ফুড সিস্টেম+২ মোমেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৪৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরে তার সাথে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। সরকার প্রধানের রোম সফরে দেশটির সাথে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ।

২৬ জুলাই সকালে ঢাকায় ফিরবেন। বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরো জানান, সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, কৃষি ও খাদ্য উৎপাদক, বৈজ্ঞিানিক, গবেষকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০২১ সালে অনুষ্ঠিত জাতিসঙ্ঘের খাদ্য সম্মেলনে গৃহীত সুপারিশগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য ‘সাসটেইন্যাবল ফুড সিস্টেম ফর পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি: ডাইভার্স পাথওয়ে ইন এ শেয়ারড জার্নি’ প্রতিপাদ্য নিয়ে ‘ইউনাইটেড ন্যাশনস ফুড সিস্টেম+২ মোমেন্ট’ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দফা সুপারিশ তুলে ধরবেন।

২৪ জুলাই খাদ্য ও কৃষি সংস্থার সদরদফতরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন তিনি। একই দিন সন্ধ্যায় ইউরোপের ১৫ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানান মোমেন।

পরদিন ২৫ জুলাই ইতালির প্রধানমন্ত্রী এইচ ই জর্জিয়া মেলোনির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ বৈঠকে জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া এফএও, আইএফএডি ও ডব্লিউএফপির নির্বাহীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এফএও সম্মেলনে যোগ দিতে ইতালির পথে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৩৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩