ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

এবার “জব ক্রিয়েটর” অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বিখ্যাত শেফ খলিলুর রহমান

  • আপডেট সময় : ১১:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • / 547
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খলিল বিরিয়ানি হাউজের কর্ণধার বিখ্যাত শেফ জনাব খলিলুর রহমান সফল “জব ক্রিয়েটর” হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এর আগেও তিনি বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন এবার তিনি সফল “জব ক্রিয়েটর” হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন।

নিউইয়র্ক স্ট্রেটের “একোমপেনি ক্যাপিটাল ” ১২ তম বার্ষিক ইমিগ্র্যান্ট হেরিটেজ উইক অ্যাওয়ার্ড প্রদান করে, উল্লেখ্য পুরো নিউইয়র্কের মধ্যে মোট ৪ জন সফল ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা এই পদক লাভ করেন।

এর মধ্যে আরো যারা পদক লাভ করেছেন অন্য তিন জন হলেন যথাক্রমে আফগানিস্তানের হেকমুল্লা হামিদ, উবার বিজনেস, ভারতের পূজা ভাবিসি, “মালাই আইসক্রীম” উদ্ভাবন এবং সুলমান ওসমান, গ্রিন টেকনোলজি ইম্প্যাক্ট,এই সম্মাননা অ্যাওয়ার্ড লাভ করেন।

উক্ত অ্যাওয়ার্ড প্রাপ্তদের কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটির ইমিগ্র্যান্টস অ্যাফেয়ার্স বিষয়ক মেয়রের ডেপুটি চিপ অফ স্টাফ জাসনিয়া সানচেজ ও সিটি কাউন্সিলম্যান ওজওয়ার্ল্ড ফিলিজ ও একোমপ্যানি ক্যাপিটাল এর এক্সিকিউটিভ ডাইরেক্টর ও ইয়ংকি শিরিং।

মেয়রের ডেপুটি চিপ অফ স্টাফ অ্যাওয়ার্ড প্রাপ্ত ৪জনের নাম উল্লেখ করে বলেন, তাদের ত্যাগ ও পরিশ্রম সিটি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। সেই সাথে মনে রাখতে হবে এই ইমিগ্র্যান্টস ও ক্ষুদ্র ব্যবসায়ীরাই সিটির প্রাণ।

উক্ত সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ কালে খলিলুর রহমান বলেন- আমেরিকায় কর্ম জীবন শুরু করেছিলাম রেস্টুরেন্টের ডিশওয়াশের কাজ দিয়ে। তারপর কিচেন হেলপার থেকে শেফ এবং আমি কুলিনারি স্কুলে যাই কুকিং এর শিক্ষা নিতে। তারপর ২০১৭ সালে মাত্র ৫ জন কর্মচারী নিয়ে খলিল বিরিয়ানি রেস্টুরেন্ট চালু করি। ২০২২ সালে প্রতিষ্ঠা করি খলিল ফাউন্ডেশন। তারপর চালু করেছি কমিউনিটির মানুষের জন্য জব ট্রেনিং তারা এখান থেকে ট্রেনিং গ্রহণ করে পেশাদার শেফ হিসেবে চাকুরি করতে পারবেন। মানব সেবায় এই কাজটি আমি অব্যাহত রাখতে চাই । আমার প্রতিষ্ঠানে বর্তমানে শতাধিক কর্মচারী কাজ করছেন। তারা স্বনামধন্য এই প্রতিষ্ঠানে কাজ করতে পেরে খুশি। খলিল বিরিয়ানি সিটি স্ট্রেট ও ফেডারেল পর্যায়ে উন্নত মানের খাবার ক্যাটারিং করছে। খলিল ব্র্যান্ড এর সুপরিচিতি বাড়ছে এবং সারা বিশ্বে এর সুনাম ছড়িয়ে পড়ছে ।

এই অর্জন নিয়ে খলিলুর রহমান বলেন, আমি একজন গর্বিত বাঙালী ও গর্বিত আমেরিকান। তিনি আরো বলেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এগিয়ে যেতে একোমপ্যানি ক্যাপিটালে’র মারিয়া ও জেসন আমাকে অনেক সাহায্য করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।সেই সাথে আমার এই অর্জন আমি সকলের উদ্দেশ্যে উৎসর্গ করছি।

যুক্ত হোন Bangla USA: A network of Bangladeshi Americans

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার “জব ক্রিয়েটর” অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বিখ্যাত শেফ খলিলুর রহমান

আপডেট সময় : ১১:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪