ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

এবার বাড়ল স্বর্ণের দাম

  • আপডেট সময় : ১০:৪৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 443
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েকবার কমার পর এবার বেড়েছে স্বর্ণের দাম। আগামীকাল শনিবার থেকে ভরিপ্রতি এক হাজার ৫০টাকা থেকে এক হাজার ৪৫৮ টাকা পর্যন্ত বেড়েছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৬ হাজার ৭৩ টাকা দরে। গত বছরের ৭ ডিসেম্বর থেকে শুক্রবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৪ হাজার ৭৯০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বাড়ল।

শনিবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি ৪২ হাজার ৬৯০ টাকার বদলে বিক্রি হবে ৪৪ হাজার ৩২ টাকা দরে। এ মানের স্বর্ণের ভরিপ্রতি এক হাজার ৩৪২ টাকা বেড়েছে। আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৪৫৮ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা।

আজ শুক্রবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৩৭ হাজার ৩৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৪ হাজার ২৮ টাকার বদলে শনিবার থেকে বিক্রি হবে ২৫ হাজার ৭৮ টাকায়। অর্থাৎ ভরিতে এক হাজার ৫০ টাকা বেড়েছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি শনিবার থেকে বাড়বে রুপার দামও। গতকাল পর্যন্ত ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম ছিল এক হাজার ৫০ টাকা। নতুন মূল্য অনুযায়ী তা বিক্রি হবে এক হাজার ১০৮ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে রুপার দাম বাড়ছে ৫৮ টাকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার বাড়ল স্বর্ণের দাম

আপডেট সময় : ১০:৪৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭