ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

এবার মধ্য ইসরাইলে রকেট নিক্ষেপ হামাসের

  • আপডেট সময় : ১০:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সোমবার মধ্য ইসরাইলে রকেট নিক্ষেপ করেছে। এক মাসের মধ্যে এই প্রথম তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে ইসরাইলি সূত্র দাবি করেছে।

হামাসের ১১টি রকেটের মধ্যে সাতটিই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র সিস্টেম ভূপাতিত করে। বাকিগুলো খোলা এলাকায় পড়ে। তবে রকেট নিক্ষেপ নিয়ে তেল আবিব এবং রিশন লেজিয়ন, হোলন ও বাত ইয়ামসহ আশপাশের শহরে সাইরেন বেজে ওঠে।

ডিসেম্বরের প্রথম দিকের পর এই প্রথম ইসরাইলে রকেট নিক্ষেপ করল হামাস। এতে বোঝা যাচ্ছে যে প্রায় চার মাস যুদ্ধের পরও হামাসের অস্ত্রভাণ্ডার এখনো পুরোপুরি ধ্বংস করতে পারেনি ইসরাইল।

হামাস জানিয়েছে, গাজায় চলমান হত্যা বদলা নিতে তারা এই রকেট হামলা চালিয়েছে। হিব্রু মিডিয়া জানিয়েছে, খান ইউনিস এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়। ইসরাইলি সামরিক বাহিনী গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় বিশাল এলাকায় এখন অভিযান পরিচালনা করছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, ইসরাইল গাজার উত্তরাঞ্চলীয় প্রধান নগরীতে নতুন করে অভিযান শুরু করেছে। কয়েক সপ্তাহ আগে এখান থেকে বাহিনী প্রত্যাহার করেছিল ইসরাইল।

অধিবাসীরা রয়টার্সকে জানিয়েছেন, গাজা সিটির আশপাশে বিমান হামলায় অনেক লোক হতাহত হচ্ছে। আর নগরীর পূর্ব এলাকায় ট্যাংক গোলাবর্ষণ করে চলেছে, পশ্চিমে উপকূলীয় এলাকায় নৌবাহিনীর জাহাজ থেকে গুলি চালাচ্ছে।

ইসরাইল গত বছরের শেষ দিকে বলেছিল যে তারা উত্তর গাজার অভিযান মোটামুটিভাবে শেষ করেছে। রয়টার্স দাবি করেছে, আল-শিফা প্রধান হাসপাতালের কাছে প্রচণ্ড বন্দুকযুদ্ধ ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ ইসরাইলের পরিকল্পনামতো হচ্ছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৬,৬৩৭ জন নিহত হয়েছে। আরেআহত হয়েছে ৬৫,৩৮৭ জন।

সূত্র : টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার মধ্য ইসরাইলে রকেট নিক্ষেপ হামাসের

আপডেট সময় : ১০:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪