এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার
- আপডেট সময় : ০৭:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 3
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। একই সঙ্গে শিল্পাঞ্চল পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদারকে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে এই রদবদলের কথা জানানো হয়।
পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ ১৭তম বিসিএস ব্যাচের সদস্য। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা বা রণবাঘা গ্রামে জন্মগ্রহণ করা এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে তার সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য পরিচিত। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তিনি পদোন্নতিবঞ্চিত ছিলেন। ২০০৯ সালে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে যোগ দেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতির নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছিল। ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে সেখান থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়। বগুড়ায় বাড়ি হওয়ায় রাজনৈতিক বিবেচনায় অত্যন্ত সৎ, মেধাবী ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা হওয়ার পরও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের অংশ হিসেবে ফারুক আহমেদ পুলিশ সুপার থেকে পদোন্নতি পান। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক কাজে বিশেষ দক্ষতার স্বাক্ষর রাখার পর তাকে র্যাবে বদলি করা হয়।
বর্তমান সরকার গত ৪ জুন ফারুক আহমেদসহ পুলিশের পাঁচ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেয় এবং ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এরপর গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থেকে তাকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছিল। সর্বশেষ এই রদবদলের মাধ্যমে তিনি এসআরবির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন। সর্বশেষ গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ফারুক আহমেদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) থেকে বদলি করে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব দিয়েছিল স।
























