ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

ওমানের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ভ্যাটিকানের

  • আপডেট সময় : ০৫:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভ্যাটিকান ও ওমান বৃহস্পতিবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। এর ফলে আরব মুসলিম দুনিয়ার সাথে পোপের আনুষ্ঠানিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো।

এক যৌথ বিবৃতিতে উভয় পক্ষ জানায়, তারা পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা বাড়াতে চায় এবং রাষ্ট্রদূতদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

রোম পরিবেষ্টিত সার্বভৌম নগর-রাষ্ট্র ভ্যাটিকানের এখন সৌদি আরব ছাড়া আরব উপদ্বীপের প্রতিটি দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হলো।

সুলতান-শাসিত ওমান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ভ্যাটিকান আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে মাত্র চারজন ক্যাথলিক প্যারিশ এবং ১২ জন পাদ্রি রয়েছে।

বিবৃতিতে বলা হয় যে ভ্যাটিকান আশা করছে, সম্পর্ক উন্নয়নের ফলে চার্চ ওমানের সামাজিক কল্যাণে অবদান অব্যাহত রাখতে পারবে।

পোপ ফ্রান্সিস ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি সফর করেন। গত বছর তিনি বাহরাইন সফর করেছেন।
উভয় স্থানে তিনি বিশ্বাসীদের মধ্যে সংলাপ জোরদার করার জন্য আন্তঃধর্মীয় সভায় উপস্থিত ছিলেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওমানের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ভ্যাটিকানের

আপডেট সময় : ০৫:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩