ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

কক্সবাজারে বাণিজ্যিকভাবে বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭
  • / 285
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজারে বাণিজ্যিকভাবে বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমান ‘মেঘদূত’ যোগে প্রধানমন্ত্রী শনিবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার বিমান বন্দরে এসে পৌঁছান। তাঁর বিমানটির এই অবতরণের মধ্যেদিয়েই তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং এয়ারক্রাফট মুভমেন্টের জন্য সম্প্রসারিত রানওয়ের উদ্বোধন করেন।

এর মধ্যে দিয়ে বাংলাদেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজারে আর্ন্তজাতিক বিমানের চলাচলের শুভ সুচনা হলো।

এসময় উপস্থিত ছিলেন, সেতুমন্ত্রী ওবাইদুল কাদের, ইঞ্জি: মোশারফ হোসেন, রাশেদখান মেনন, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপিসহ অন্যান্যরা।
কক্সবাজার বিমান বন্দর ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের সম্প্রসারিত রানওয়ে দিয়ে বোয়িং বিমানটি অবতরণ করে। এরপর সকাল সোয়া ১০টার দিকে বোয়িং বিমান চলাচল উদ্বোধনের করে মোনাজাত করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর প্রধানমন্ত্রী কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করতে ইনানীর উদ্দেশে রওনা হন। তিনি সেখানে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উদ্বোধন করবেন।

ইনানীর অনুষ্ঠান শেষে বিকাল ৩টায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অথিতির ভাষণ দিবেন। সেখানে তিনি কক্সবাজারের আরো ৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৮ টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা দুই মেয়াদে কক্সবাজারে দেড় লাখ কোটি টাকা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে মেগাপ্রকল্প। এছাড়াও কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ, মহেশখালী এলএনজি টার্মিনাল, মেডিক্যাল কলেজ, নাফ ট্যুরিজম পার্ক প্রকল্পও বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রকল্প। এসব প্রকল্পের অর্ধেক বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট প্রকল্পগুলো বাস্তবায়নের পথে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে বাণিজ্যিকভাবে বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭