ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক

কঠিন শর্তে থাইল্যান্ড গেলেন গোতাবায়া

  • আপডেট সময় : ১১:১৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কঠিন শর্তে রাজি হয়ে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড গেলেন গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

থাইল্যান্ডের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় (১৩.০০ জিএমটি) সিঙ্গাপুর থেকে একটি প্রাইভেট বিমানে করে ব্যাংককে অবতরণ করেন গোতাবায়া। গত মাসে সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে সিঙ্গাপুরে অবস্থান করছিলেন তিনি।
থাই প্রধানমন্ত্রী প্রদুত চান-ও-চা বলেন, গোতাবায়া সাময়িকভাবে থাইল্যান্ডে অবস্থান করবেন। তিনি এ সময়ে অন্য কোনো দেশে স্থায়ী আশ্রয় লাভের চেষ্টা করবেন।

জেনারেল প্রদুত বলেন, ‘এটি ছিল মানবিক সমস্যা। আমাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে এটি হবে সাময়িক অবস্থান। কোনো [রাজনৈতিক] তৎপরতা চালাতে দেয়া যাবে না। তিনি অন্য দেশে আশ্রয় নিতে চেষ্টা করবেন।’

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদবিনাই বলেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট থাইল্যান্ডে ৯০ দিন অবস্থান করতে পারবেন। তিনি এখনো কূটনৈতিক পাসপোর্টধারী।
তিনি বলেন, শ্রীলঙ্কা সরকার এই সফরের ব্যাপারে আপত্তি করেনি। তার অবস্থানের জন্য কলম্বোর সাথে ব্যাংককের কোনো সমস্যা হবে না। কারণ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এতে সম্মতি দিয়েছেন।

থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার অবস্থানের জন্য শর্ত দেয়া হয়েছে যে তিনি থাইল্যান্ডের জন্য কোনো সমস্যা সৃষ্টি করবেন না।

মিডিয়ার খবরে বলা হয়, গোতাবায়া বিমানবন্দরের ভিআইডি অংশে প্রায় ৪০ মিনিট অবস্থান করে তার স্ত্রীকে নিয়ে কালো রঙের একটি সেডানে করে অজ্ঞাত স্থানে চলে যান।

সূত্র : আলজাজিরা ও কলম্বো গ্যাজেট

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কঠিন শর্তে থাইল্যান্ড গেলেন গোতাবায়া

আপডেট সময় : ১১:১৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২