ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে ফি কমানো হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বুধবার বলেছেন, করোনা পরীক্ষার সংখ্যা আরও বাড়াতে পরীক্ষার ফি দ্রুততম সময়ে আরও কমানো হচ্ছে।

তিনি বলেন, ‘পূর্বে সরকারি হাসপাতালে পরীক্ষার ফি ছিল ২০০ টাকা। যা নতুনভাবে করা হচ্ছে ১০০ টাকা এবং বাড়িতে নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকার পরিবর্তে করা হচ্ছে ৩০০ টাকা। এই ফি আগামী দুই একদিনের মধ্যেই কার্যকর করা হবে।’

সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মিডিয়া ব্রিফিংকালে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে করোনা পরীক্ষার নতুন এ ফি নির্ধারণ করে দিয়েছেন। যাতে মানুষ বেশি করে করোনা পরীক্ষায় অংশ নেয়।’

দেশে ভ্যাকসিন আনা প্রসঙ্গে বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন, রাশিয়া, আমেরিকা, যুক্তরাজ্যসহ সব দেশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভ্যাকসিনের গুণগত মান, সহজলভ্যতা, কার্যকারিতা বিচার বিশ্লেষণ করা হচ্ছে।

কোভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৭০ ভাগ শয্যা খালি পড়ে থাকছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতে করে সেখানে বহুসংখ্যক চিকিৎসক, নার্স কর্মহীন বসে থাকছে। কাজেই যেসকল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা একেবারেই কম সেগুলোকে নন-কোভিড হাসপাতালে পরিণত করতে সরকার কাজ করছে।

এতে নন-কোভিড রোগীরা আরও বেশি উপকৃত হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে ফি কমানো হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০