ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

করোনা সামলে হোয়াইট হাউজ থেকে বের হলেন বাইডেন

  • আপডেট সময় : ০১:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে, রোববার প্রথমবারের মতো প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজ ছেড়ে বের হন। এর ফলে কোভিড-১৯ এর কারণে তার সর্বসাম্প্রতিক আইসোলেশনের সমাপ্তি ঘটে। আইসোলেশন শেষে প্রেসিডেন্ট ডেলাওয়্যার-এ ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে দেখা করতে যান।

প্রেসিডেন্টের শনি ও রোববার করা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসে বলে তার চিকিৎসক জানান। এর ফলে তিনি আইসোলেশন থেকে বেরিয়ে আসার সুযোগ পান, যা কিনা প্রত্যাশার চেয়ে দীর্ঘতর সময় ধরে তাকে পালন করতে হয়েছে কারণ তার সংক্রমণটি ফিরে এসেছিল।

হোয়াইট হাউজের বাইরে দাঁড়িয়ে, প্রেসিডেন্টের জন্য নির্ধারিত মেরিন ওয়ান হেলিকপ্টারে উঠার আগে বাইডেন বলেন, আমার বেশ ভালো লাগছে।

ধারণা করা হচ্ছে বাইডেন পরিবার দিনটি রেহোবোথ সৈকতে কাটাবেন। সেটি অবকাশযাপনের একটি জনপ্রিয় স্থান।

প্রাথমিকভাবে ২১ জুলাই বাইডেনের সংক্রমণ ধরা পড়ে এবং তিনি প্যাক্সলোভিড নামক অ্যান্টি-ভাইরাল ওষুধটি গ্রহণ করা আরম্ভ করেন। এই ওষুধটি ভাইরাসটির কারণে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা কমানোর উদ্দেশে ব্যবহার করা হয়।

তার চিকিৎসকদের মতে, সংক্রমণের পুরো সময় জুড়েই বাইডেনের গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণগুলো স্বাভাবিক ছিল। তবে, তার লক্ষণগুলোর মধ্যে নাক দিয়ে পানি পড়া, কাশি, গলায় খুসখুসে ভাব ও শরীরে ব্যথা ছিল।

বাইডেন দম্পতির সোমবার কেন্টাকি সফরের কথা রয়েছে। সেখানে তারা বন্যার ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনা সামলে হোয়াইট হাউজ থেকে বের হলেন বাইডেন

আপডেট সময় : ০১:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২