ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

কারাবাখের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আন্তর্জাতিক আদালতে তুলে ধরব : এরদোগান

  • আপডেট সময় : ০৪:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আর্মেনিয়ার দখলে থাকার সময় কারাবাখ অঞ্চলে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে, তা আন্তর্জাতিক বিচার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

আজারবাইজানের জেব্রাইল জেলায় বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইলহান আলিয়েভের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন।

২০২০ সালে আর্মেনিয়ার কাছ থেকে উদ্ধার করা এ অঞ্চলের জাঞ্জিলানে আজারবাইজানের একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এরদোগান বলেন, আজারবাইজানের পাশে তুরস্ক আছে। তাদের কৃষি, বিদ্যুৎ ও সব ধরনের উন্নয়নের সহযোগিতা করতে চায় তুরস্ক।

১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই সদস্য রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজান কারাবাখ অঞ্চলের মালিকানা নিয়ে যুদ্ধে জড়ায়।

সে সময় আর্মেনিয়ার সেনাবাহিনী বিবদমান এ অঞ্চলটি দখল করে নেয়। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় আজারবাইজানের পক্ষেই রায় দেয়।

এ সময় তারা কারাবাখ অঞ্চলের বহু ঐতিহ্যবাহী নিদর্শন ধ্বংস করে। এ কারণে তুরস্ক আন্তর্জাতিক আদালতে আর্মেনিয়ার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে।

২০২০ সালে ৪৪ দিনের যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখ অঞ্চলটি পুনরুদ্ধার করে আজারবাইজান।

সূত্র : আনাদোলু

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কারাবাখের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আন্তর্জাতিক আদালতে তুলে ধরব : এরদোগান

আপডেট সময় : ০৪:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২