ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

কিরগিজস্তান ও তাজিকিস্তানের সীমান্ত রক্ষীদের গুলি বিনিময়

  • আপডেট সময় : ০৫:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কিরগিজ ও তাজিক সীমান্ত রক্ষীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। মধ্য এশিয়ার দেশ দুটির মধ্যে সীমান্ত বিরোধের প্রেক্ষাপটে এই গুলি বিনিময় ঘটল। উভয় দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি আঞ্চলিক নিরাপত্তা সংস্থার সম্মেলন এবং রাশিয়া-ইউক্রেন ও আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে এই সংঘর্ষ শুরু হলো।

চিহ্নিত নয়, এমন একটি সীমান্ত এলাকায় তাজিকরা অবস্থান গ্রহণ করেছে- কিরগিজদের এমন অভিযোগের পর গুলি শুরু হয়ে যায়।

এক বিবৃতিতে তাজিকরা জানায়, কিরগিজ সীমান্ত রক্ষীরা বিনা প্ররোচনায় গুলি করে এবং তাদের সীমান্ত চৌকিতে মর্টার বর্ষণ করে। এতে তাদের এক সীমান্ত রক্ষী নিহত এবং অপর দুজন আহত হয়েছে।

কিরজিস্তান তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খরব জানায়নি। দুই দেশের মধ্যকার এক হাজার কিলোমিটার সীমান্তের মধ্যে এক-তৃতীয়াংশ এখনো অচিহ্নিত রয়ে গেছে।

কিরগিজস্তান ও তাজিকিস্তান উভয়ে রাশিয়ার মিত্র এবং উভয় দেশে রুশ সামরিক ঘাঁটি রয়েছে। তবে দুই দেশের মধ্যে প্রায়ই সীমান্তে সংঘর্ষ ঘটে। গত বছর সাবেক এই দুই প্রজাতন্ত্রের মধ্যে সর্বাত্মক যুদ্ধ হয়েছিল।

রাশিয়া উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। কিরগিজ ও তাজিক উভয় দেশের নেতারা উজবেকিস্তানে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা নেতা শি জিনপিংও উপস্থিত থাকবেন।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিরগিজস্তান ও তাজিকিস্তানের সীমান্ত রক্ষীদের গুলি বিনিময়

আপডেট সময় : ০৫:১৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২