ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

  • আপডেট সময় : ০৪:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ছত্রখিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের এক নেতাকে কুপিয়ে জখম করার পর মৃত্যু হয়েছে। নিহত কাউছার স্থানীয় আরেক নেতা কবিরের ছোট ভাই। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছত্রখিলের ওই বিরোধপূর্ণ জমি নিয়ে বৃহস্পতিবার একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার সকালে কাউছার ওই জমির কাছে গেলে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিকভাবে জমিসংক্রান্ত বিরোধকেই এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। তিনি জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

আপডেট সময় : ০৪:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬